খেলা

আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচ

তুরস্ককে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল

ব্রাজিল
ব্রাজিল

আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচে নেইমারের জোড়া গোলে তুরস্ককে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এদিকে, দিনের আরেক ম্যাচে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ান আনসালদির গোলে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যাবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই ফার্নান্দিনিহোর পাস থেকে গোল করে সেলেসাওদের লিড এনে দেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। মিনিট চারেক পর আত্বঘাতি গোল করে বসেন টার্কিশ ডিফেন্ডার কায়া। বিরতিতে যাবার আগে গোল করেন ব্রাজিলের চেলসি তারকা উইলিয়ান। ৬০ মিনিটে নেইমার দ্বিতীয় গোল করে ব্রাজিলকে ৪-০ ব্যবধানের বড় জয় এনে দেন।

আরেক ম্যাচে, বিশ্বকাপ রানারাপ আর্জেন্টিনা মুখোমুখি হয় ক্রোয়েশিয়ার। আলবিসেলেস্তা ডিফেন্ডারদের ভুলে শুরুতেই এগিয়ে যায় ক্রোয়েটরা। বিরতির পর ম্যাচে সমতা আনেন ক্রিশ্চিয়ান আনসালদি।

মিনিট আটেক পর স্পট কিক থেক গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে জয় এনে দেন লিওনেল মেসি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ