খেলা

প্রথম টেস্টে পাকিস্তান ২৪৮ রানে হারালো নিউজিল্যান্ডকে

টেস্টে ক্রিকেট
টেস্টে ক্রিকেট

আবুধাবিতে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ২৪৮ রানে হারিয়েছে পাকিস্তান। ৪৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ২৩১ রানেই গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসদের ইনিংস।

শেষ দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিলো ৩০৬ রান, আর পাকিস্তানের ২ উইকেট। প্রথম সেশনেই শেষ হয়ে যায় খেলা।

আগের দিনে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ক্রেইগকে বোল্ড করেন ইয়াসির শাহ। আর সোঢিকে লেগ বিফোর করেন ইমরান খান। ২৩১ রানেই গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। ২৪৮ রানের বিশাল জয় পায় পাকিস্তান। দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রাহাত আলী।

এ জয়ে পাকিস্তানের পক্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১৫ ম্যাচ জেতার রেকর্ড গড়লেন মিসবাহ উল হক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ