আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে উরুগুয়ে ও কোস্টারিকা। চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে গোল করেছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
বিশ্বকাপের কোস্টারিকার কাছে হারের প্রতিশোধ নেয়ার লক্ষ্যে মাঠে নামে উরুগুয়ে। তবে, ৪২ মিনিটে সাবোরিওর গোলে এগিয়ে যায় কোস্টারিকা। বিরতি থেকে ফিরে খেলায় সমতা আনেন চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা লুইস সুয়ারেজ।
পরের মিনিটেই ব্রায়ান রুইজের গোলে আবারো খেলায় লিড নেয় কোস্টারিকা। ১৩ মিনিট পরেই সমতায় ফেরে উরুগুয়ে। কিছুক্ষণ পর, এডিনসন কাভানির গোলে স্কোরলাইন ২-১ হয়। তবে, খেলার শেষ মুহুর্তে আবারো সমতা আনে লা সেলেরা। শেষ পর্যন্ত, ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: