খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে ১৫২ রানে এগিয়ে টাইগাররা

বাংলাদেশ দল
বাংলাদেশ দল

চট্টগ্রামে টেস্টের তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫২ রানে এগিয়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ২৩ রান। এর আগে বাংলাদেশের ৫০৩ রানের জবাবে জুবায়ের হোসেনের ঘূর্ণি ম্যাজিকে ৩৭৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

বাংলাদেশের ৫০৩ রানের জবাবে ১ উইকেটে ১১৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান সিকান্দার রাজা ও হ্যামিলটন মাসাকাদজা। ভালো গতিতেই এগুচ্ছিল সফরকারিদের ইনিংস। তবে রাজা ও মাসকাদজার ১৬০ রানের জুটি ভেঙে, দিনের প্রথম সাফল্যের মুখ দেখেন পেসার শফিউল ইসলাম।

৩ ওভার পরেই ৪৭ ওভারে রানের খাতা খোলার আগেই টেইলরকে এবং ২ বল পরে ৮২ রান করা রাজাকে সাজঘরে ফেরত পাঠান লেগস্পিনার জুবায়ের হোসেন। ক্রেইগ আরভিনকেও বেশিক্ষণ ক্রিজে থাকতে দেন নি জুবায়ের। অল্প সময়ের মধ্যে তিনটি উইকেট নিয়ে দলকে চালকের আসনে বসান তিনি।

তবে ৬ষ্ঠ উইকেটে ১১৩ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন চাকাভা ও চিগুম্বুরা, অর্ধশতক তুলে নেন দুই জনেই। ৬৫ রান করা চাকাভাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে, দলকে ব্রেকথ্রু এনে দেন শফিউল।

এরপর স্পিন ঘূর্ণিতে মুতুম্বামিকে সাকিব এবং শিনজি মাসাকাদজাকে পরাস্ত করেন তাইজুল। কিন্তু চিগুম্বুরাকে আউট করতে পারছিলেন না কেউ।

তখনই আবারো দলের ত্রাণকর্তা জুবায়ের। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের সেরা পারফরমার চিগুম্বুরাকে আউট করেন তিনি। ৮৮ রান করে ইমরুলের ক্যাচে পরিণত হন চিগুম্বুরা। এরপর মুশাংওয়েকেও সাজঘরে পাঠিয়ে, ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই, প্রথমবারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন জুবায়ের। তাঁর স্পিন জাদুতে ৩৭৪ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে।

১২৯ রানে এগিয়ে থেকে দিনের শেষ ৮ ওভার খেলতে মাঠে নামেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। দিনশেষে কোনো উইকেট না হারিয়ে ২য় ইনিংসে ২৩ রান করেন এই দুই বাঁ-হাতি ওপেনার। তামিম ৮ ও ১১ রানে অপরাজিত আছেন ইমরুল।

চতুর্থ দিনে ১৫২ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামবেন প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ