জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দলে নতুন মুখ লেগ স্পিনার জুবায়ের হোসেন।
ওয়ানডে সিরিজে দলের অধিনায়ক থাকছেন পেসার মাশরাফি বিন মর্তুজা। আর চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে রঙিন পোশাকে দলের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাকিব আল হাসান।
দলের অন্য খেলোয়াড়রা হচ্ছেন, তামিম ইকবাল, আনামুল হক বিজয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি ও জুবায়ের হোসেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: