খেলা

চট্টগ্রাম টেস্ট

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট
চট্টগ্রাম টেস্ট

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ প্রথমবারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ টাইগাররা। শেষ দিনে গড়ানো তৃতীয় টেস্টে ১৮৬ রানে জেতে বাংলাদেশ। এ জয়ে প্রথমবারের মতো ৩-০ ব্যবধানে কোনো সিরিজ জিতলো স্বাগতিকরা।

এর আগে ঢাকা ও খুলনা টেস্ট জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এ প্রথম টানা তিন টেস্ট জিতল দলটি।

রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ৭১ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের শুরুতেই হ্যামিল্টন মাসাকাদজাকে আউট করে দ্বিতীয় উইকেটের প্রতিরোধ ভাঙেন শুভাগত হোম চৌধুরী। রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে সহজতম ক্যাচ দিয়ে ফিরেন হ্যামিল্টন। হ্যামিল্টন বিদায়ে ভাঙে ৯৩ রানের জুটি।

আগের দিনের অপরাজিত আরেক ব্যাটসম্যান সিকান্দার রাজাকেও ফেরানো কৃতিত্ব শুভাগতর। ফুলটস বল তুলে মারতে গিয়ে তাইজুল ইসলামের ক্যাচে পরিণত হন রাজা। দ্বিতীয় ঘণ্টায় অধিনায়ক ব্রেন্ডন টেইলর ও অলরাউন্ডার এল্টন চিগুম্বুরাকে ফেরান প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া জুবায়ের হোসেন।

পয়েন্টের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে সাকিব আল হাসানের ক্যাচে পরিণত হন টেইলর। এ টেস্টে দুবারই জুবায়ের হোসেনের শিকারে পরিণত হলেন তিনি। এরপর স্লিপে ইমরুল কায়েসের চমৎকার ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন প্রথম ইনিসে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক চিগুম্বুরা।

মাহমুদুল্লাহ রিয়াদের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন ক্রেইগ আরভিন। রেগিস চাকাবভার সঙ্গে ১৩ ওভার ১ বলে ৪৯ রানের জুটি গড়েছিলেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ