ফাইনালে কোর্টে না নেমেই এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ। ইনজুরির কারণে ফাইনাল থেকে রজার ফেদেরার নাম প্রত্যাহার করে নেওয়ায় টুর্নামেন্টের শিরোপা জিতলেন টেনিসের শীর্ষ বাছাই তারকা।
রোববার, ফাইনাল শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে নিজের অসুস্থতার কথা জানান প্রতিযোগিতার ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট না হওয়ায় নিজেকে সরিয়ে নেন পিঠের ইনজুরিতে ভুগতে থাকা এই সুইস তারকা।
ফলে ফাইনালে কোর্টে না নেমেই মৌসুম শেষের টুর্নামেন্টের হ্যাটট্রিক শিরোপা জিতলেন শীর্ষবাছাই তারকা নোভাক জকোভিচ। শিরোপা নিতে এসে ফেদেরারের সুস্থতা আশা করেন এই সার্বিয়ান খেলোয়াড়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: