ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডকে সোমবার ৬ রানে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ইয়ং পেগাসাসকে ২ রানে হারিয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব। আর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অমিত মজুমদারের ৪৮ ও লিয়াম ডওসনের ৬৪ রানে ভর করে আবাহনী লিমিটেডকে ২২০ রানের টার্গেট দেয় শেখ জামাল। জবাবে ২১৩ রান তুলতেই অলআউট হয় আবাহনী। রকিবুল হাসান করেন সর্বোচ্চ ৮৩ রান।
আরেক ম্যাচে, ফতুল্লা আউটারে রাফসান আল মাহমুদের শতকে ২২২ রান করে উত্তরা স্পোর্টিং ক্লাব। জবাবে মাত্র ২ রানে হেরে যায় ইয়ং পেগাসাস। উত্তরার পক্ষে লাকামাতুজ্জামান নিয়েছেন ৩টি উইকেট।
এদিকে, বিকেএসপি ৩ নম্বর মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের দেয়া ২০১ রানের টার্গেট ৪৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে টপকে যায় প্রাইম দোলেশ্বর। সর্বোচ্চ ৫৬ রান করেন রনি তালুকদার।