মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় সাফ নারী চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সাবিনা খাতুন করেছেন জোড়া গোল।
পাকিস্তানের ইসলামাবাদে জিন্নাহ ন্যাশনাল স্টেডিয়ামে ১৮ মিনিটে মাইনু মারমার গোলে ম্যাচে লিড পায় বাংলাদেশ। ১৭ মিনিট পরে সাবিনা খাতুনের গোলে ব্যবধান দ্বিগুন করে বিরতিতে যায় বাংলাদেশের নারীরা।
দ্বিতীয়ার্ধে, আইছাথ শামার গোলে ব্যবধান কমায় মালদ্বীপের মেয়েরা। তবে ৮৭ মিনিটে সাবিনা আরো একটি গোল করলে শেষ ৪ নিশ্চিত করে মাঠ ছাড়ে লাল-সবুজের বাংলাদেশ। ১৯ নভেম্বর বুধবার সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: