খেলা

বিশ্বকাপের পর টানা ৬ ম্যাচে জয়ী ব্রাজিল

 ব্রাজিল
ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপের পর টানা ৬ ম্যাচ জিতলো দুঙ্গার শিষ্যরা।

এদিকে, শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। আরেক ম্যাচে, টনি ক্রুসের একমাত্র গোলে স্পেনের বিপক্ষে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নামে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকা ব্রাজিল। গোলশূন্য প্রথমার্ধের পর, ৬৪ মিনিটে সেলেসাওদের লিড এনে দেন ডেভিড লুইস। ১০ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে অস্ট্রিয়া। ৮৪ মিনিটে রবার্টো ফিরমিনোর গোলে অস্ট্রিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে দুঙ্গার ব্রাজিল।

এদিকে, ওল্ড ট্রাফোর্ডে শেষ মুহূর্তের গোলে পর্তুগালের কাছে হেরে গেছে ব্রাজিল বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা। গোলশূন্য প্রথমার্ধের পর সময়ের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নেন দু'দলের কোচ।

ইনজুরি টাইমে বদলি হিসেবে নামা রাফায়েল গাহেইরোর একমাত্র গোলে আর্জেন্টিনার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ