ক্যানবেরায় দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ৩৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৩ বলে ২৫৬ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়ারা। ১০৯ রান করে ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।
টস জিতে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৩২৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। ওপেনার অ্যারন ফিঞ্চ ১০৯, ডেভিড ওয়ার্নার ৫৩, শেন ওয়াটসন ৪০ ও স্টিভ স্মিথ করেন ৭৩ রান।
জবাব দিতে নেমে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকাও। ওপেনার হাশিম আমলা ১০২ ও কুইন্টন ডি কক করেন ৪৭ রান। তবে এরপর এবি ডি ভিলিয়ার্সের ৫২ ছাড়া আর কোন ব্যাটসম্যান তেমন রান না পেলে ৪৪ ওভার ৩ বলে ২৫৬ রানে ৯ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
ইমরান তাহির অ্যাবসেন্ট হার্ট থাকায় ৭৩ রানের জয় পায় অস্ট্রেলিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: