খেলা

ভারতের বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হলেন ভুবেনশ্বর কুমার

ভুবেনশ্বর কুমার
ভুবেনশ্বর কুমার

২০১৩-১৪ মৌসুমে ভারতের বর্ষসেরা ক্রিকেট খেলোয়াড় মনোনীত হলেন জাতীয় দলের পেসার ভুবেনশ্বর কুমার। এছাড়া গত মৌসুমের পারফরমেন্সের বিচারে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন অনেকেই। আগামী ২১ নভেম্বর মুম্বাইয়ে এক অনুষ্ঠানে মনোনীত খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানায় দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এছাড়া আজীবন সম্মাননা দেয়া হবে ভারতের সাবেক অধিনায়ক দিলিপ ভেঙ্গসরকারকে।

২০১৩-১৪ মৌসুমে ভারতের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাট-বল দু’বিভাগেই দুর্দান্ত পারফরমেন্স করেন ভুবেনশ্বর। তাই গেল মৌসুমের পারফরমেন্সের বিচারে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হলেন তিনি। এজন্য দ্য পলি উমরিগার অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে ভুবেনশ্বরকে।

এছাড়াও রঞ্জি ট্রফির ঘরোয়া আসরে দারুন পারফর্মের জন্য মনোনয়ন পেলেন কেদার যাদব। ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মহারাষ্ট্রের এই ব্যাটসম্যান। আর বল হাতে সর্বোচ্চ উইকেট শিকার করেন হিমাচল প্রদেশের রিশি ধাওয়ান। এজন্য তারও নাম রয়েছে মনোনীত খেলোয়াড়ের তালিকায়।

রঞ্জি ট্রফির সেরা অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন জম্মু-কাশ্মিরের পারভেজ রসুল। আর ঘরোয়া টুর্নামেন্টের সেরা অলরাউন্ডারের জন্য মনোনয়ন পেলেন কর্ণাটকের বিনয় কুমার।

অনুষ্ঠানে আজীবন সম্মাননার পুরস্কার তুলে দেয়া হবে ভেঙ্গসরকারকে। ২০১৩ সালে আজীবন সম্মাননা জিতেছিলেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব। সুত্র বাসস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ