স্প্যানিশ লিগে কিংবদন্তী ফুটবলার তেলমো জারার রেকর্ড ভেঙে সর্বোচ্চ ২৫৩ গোলের মালিক হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন জাদুকরের হ্যাটট্রিক গোলে সেভিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়েছে জায়ান্ট বার্সেলোনা।
সেভিয়ার বিপক্ষে ম্যাচের ২১ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে অ্যাথলেটিক বিলবাওয়ের কিংবদন্তী ফুটবলার তেলমো জারার রেকর্ড স্পর্শ করেন লিওনেল মেসি। ৭২ মিনিটে আরেক গোল করে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলস্কোরারের অনন্য রেকর্ড গড়েন ক্ষুদে জাদুকর। ৬ মিনিট পরেই নিজের হ্যাটট্রিক পূরণ করে ৫-১ গোলের জয় এনে দেন বার্সেলোনাকে।
আরেক ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে এইবারের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এদিকে, মালাগাকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: