খেলা

জিম্বাবুয়েকে ৬৮ রানে হারিয়ে এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করে ৬৮ রানে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। শিশিরের প্রভাব ঠেকাতে সিরিজের শেষ ৪টি ম্যাচ এক ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশের পক্ষে ব্যাটিংয়ের সূচনা করেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়।

চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য জিম্বাবুয়েকে ২৫২ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ। রোববার ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৫১ রান করে বাংলাদেশ।

দুপুরে সূচনার পর ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় মিলে ১৫৮ তুলেন। ৭৫ রান করে তামিম ফিরে যাওয়ার ১ বল পরেই আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান।

অপর ওপেনার বিজয়ও ফিরে যান দলীয় ১৭৩ রান করে। আউট হওয়ার আগে ৮০ রান করেন বিজয়। ২ বল পরে আবারো উইকেট পাওয়ার উল্লাসে মাতে জিম্বাবুইয়ানরা। ২ বল মোকাবেলা শেষে কোনো রান না করেই ফিরে যান আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা সাব্বির।

এর পর মুশফিকের সঙ্গে জুটি বাধেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বেশিক্ষণ থাকেনি এ জুটিও। কামুঙ্গুজির করা ৪৪তম ওভারে পরপর দুই বলে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ ও মুশফিক। বাংলাদেশের রান তখন ২০৪।

৪৭ তম ওভারের শেষ বলে চাতার মাপা বলে ব্যাট চালিয়ে বোল্ড হন মাশরাফি।

মুশফিক আউটের পর উইকেটে আসেন মুমিনুল। তার সঙ্গে রুবেল মিলে ৫০ ওভার ব্যাটিং করে দলের স্কোর ২৫০ পার করান। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৫১ রান।

এর আগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন তামিম-এনামুল। সর্বোচ্চ রেকর্ডটি মেহরাব হোসেন ও শাহরিয়ারের। ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে এ দুই ব্যাটসম্যান ১৭০ রানের উদ্বোধনী জুটি গড়েন। এখন পর্যন্ত এটিই বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি।৮৭ রানে প্রথম ওয়ানডেতে জিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এর আগে টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা।

একই স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে এ পর্যন্ত চার ম্যাচ সবকটিতেই জিতেছে স্বাগতিকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ