উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, রাত পৌনে দুইটায় বড় ম্যাচে মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
একই সময়ে, শালকের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি।
এদিকে, সাইপ্রাসের দল অ্যাপোয়েলের সঙ্গে খেলবে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলা বার্সেলোনা।
গ্রুপের আরেক ম্যাচে, পিএসজির মুখোমুখি হবে আয়াক্স।
চ্যাম্পিয়ন্স টিকে থাকার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। প্রথম ৪ ম্যাচে জিতে নকআউট পর্বের পাশাপাশি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে বায়ার্ন।
এদিকে, আজকে হারলেই ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে পড়তে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।
অন্যদিকে, আরেকটি রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বার্সেলোনা তারকা লিওনেল মেসি। অ্যাপোয়েলের বিপক্ষে আজকে এক গোল করলেই চ্যাম্পিয়ন্স লিগে এককভাবে সর্বোচ্চ গোলস্কোরার হবেন তিনি। এরই মধ্যে, নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা ও পিএসজি।
এদিকে, আজকের ম্যাচে, শালকের বিপক্ষে জিতলেই নকআউট পর্বে পৌঁছে যাবে গ্রুপের শীর্ষে থাকা চেলসি।