কোপা আমেরিকায় ব্রাজিলের সঙ্গে একই গ্রুপে পড়েছে কলম্বিয়া। এদিকে, আর্জেন্টিনার গ্রুপে রয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে।
আগামী বছরের ১১ জুন চিলির রাজধানী সান্তিয়াগোতে ১২টি দেশ নিয়ে শুরু হবে কোপা আমেরিকার আসর।
কোপা আমেরিকার ড্র হলো সোমবার। এতে স্বাগতিক চিলির সঙ্গে 'এ' গ্রুপে রয়েছে মেক্সিকো, ইকুয়েডর ও বলিভিয়া।
আর্জেন্টিনার সঙ্গে 'বি' গ্রুপে উরুগুয়ে, প্যারাগুয়ে ও জ্যামাইকা। ফিফা নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতায় বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ের হয়ে খেলতে পারবেন না লুইস সুয়ারেজ।
ব্রাজিলের সঙ্গে 'সি' গ্রুপে পড়েছে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা। তিন গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে নকআউট পর্বে উঠবে তৃতীয় স্থান পাওয়া সেরা দুই দল। আসরের ফাইনাল হবে ৪ জুলাই।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: