খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের জেতাটাই মূললক্ষ্য: মাশরাফি

মাশরাফি
মাশরাফি

২০১৫ বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতাটাই মূল লক্ষ্যে বলে জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আর ডু অর ডাই ম্যাচে বাংলাদেশকে হারানোর কথা বললেন, জিম্বাবুয়ের অলরাউন্ডার, ভূসি সিবান্দা। বুধবার মিরপুরে দিবারাত্রির তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু'দল।

টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে বাংলাওয়াশের পাশাপাশি ওয়ানডে সিরিজের প্রথম দু'ম্যাচে এগিয়ে থাকা বলতে গেলে ব্যর্থতায় মুড়ানো পুরো বছরের শেষভাগে যেন নতুন প্রাণের দোলা বাংলাদেশ শিবিরে। মাশরাফি-সাকিবদের এ চনমনে অনুশীলনেও ছিল তার প্রতিচ্ছবি।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড বরাবরই ভালো। এ পর্যন্ত ৬টি সিরিজের মধ্যে বাংলাদেশের জয় ৫টিতেই। সবশেষ ২০১০ সালে ৩-১ ব্যবধানে জিতেছিলো মুশফিকরা। এবারও সেই সিরিজের জয়ের উজ্জ্বল সম্ভাবনি মাশরাফিদের সামনে।

আগের দুই ওয়ানডে খেলা দলে পরিবর্তন মাত্র একটি। পেসার আল আমিনের জায়গায় ফিরেছেন শফিউল ইসলাম। সেইসঙ্গে ব্যাট হাতে ফর্মে রয়েছেন মুশফিকুর রহিম, সাকিবদের মতো তারকারা।

অধিনায়ক হিসেবে এই প্রথম ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনা মাশরাফির সামনে। তবে নতুন কাপ্তানের কন্ঠে ভিন্ন সুর।

এদিকে, সিরিজে টিকে থাকার মিশনে তৃতীয় ম্যাচে মাঠে নামবে জিম্বাবুয়ে। ম্যাচ জিততে ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে, হ্যামিলটন মাসাকাদজা, সিকান্দার রাজা ও ব্রেন্ডন টেলরকে। আর বল হাতে জ্বলে উঠতে হবে, চিগুম্বুরা, পানিয়াঙ্গারা ও চাতারাকে। অনুশীলন শেষ সংবাদ সম্মেলনে, জিম্বাবুয়ের ভূসি সিবান্দা বললেন, জয়ের বিকল্প নেই তাদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ