খেলা

বিদেশি লিগ খেলতে অপেক্ষা করতে হবে সাকিবকে

সাকিব
সাকিব

সাকিব আল হাসানের বিদেশি লিগে খেলার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কি-না তা জানতে অপেক্ষা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী বোর্ডসভা পর্যন্ত। বৃহস্পতিবার ধানমণ্ডিতে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ কথা বলেন।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ বছরের ৭ জুলাই ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় সাকিব আল হাসানকে। বিশ্বসেরা এ টেস্ট অলরাউন্ডারকে ছাড়াই পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় বাংলাদেশ।

২৬ আগষ্ট সাকিবের ওপর থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা তুলে নেয় বিসিবি। তবে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকে। পরে, বিদেশি লিগে খেলার অনুমতি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেন সাকিব আল হাসান।

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগে ৩ ফরম্যাটের ক্রিকেটেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিলো বাংলাদেশ। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের লজ্জা পেয়েছে হংকংয়ের মতো নন টেস্ট প্লেয়িং দলের কাছেও। তখন বিকল্প খেলোয়াড়ের অভাবের কথা বলেছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

পাপন এবার স্বীকার করে বলেন, ড্রেসিংরুম রাজনীতির কারণেই নতুন ক্রিকেটারদের সুযোগ দেয়া সম্ভব হচ্ছিলো না। এ অবস্থা থেকে বেরুতেই কঠোর হতে বাধ্য হয়েছে বিসিবি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ