ফুটবল সম্রাট পেলে অসুস্থ। তার স্বাস্থ্যের অবনতি ঘটায় তাকে সাও পাওলোর একটি হাসপাতালে বিশেষ তত্বাবধানে রাখা হয়েছে।
দুই সপ্তাহ আগে পেলের কিডনির পাথর অপসারণ করা হয়। এরপর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান। তবে বাড়িতে যাওয়ার পর থেকেই তার শারীরিক সমস্যা দেখা দেয়।
বুধবার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তাররা তাকে বিশেষ পরিচর্যায় রেখেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: