পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ২৫৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করছে জিম্বাবুয়ে। ৩৮ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১৮২ রান।
জিম্বাবুয়ে ইনিংসের ১১ ও ১৩ ওভারে সাকিবের বলে আউট হয়েছেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসিমুজি সিবান্দা। ৬০ রানের মাথায় জুবায়েরের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন টিমিসেন মারুমা।
শুক্রবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৪৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২১৬ রান।
খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩২ রানের মাথায় চারটি উইকেট হারায় স্বাগতিকরা। তবে বিপর্যয় কাটিয়ে হাল ধরেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। দুজনেই অর্ধশতক পূর্ণ করেন। এখন ব্যাট করছেন মাহমুদুল্লাহ ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
দুপুরে টসে জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই ঘরে ফেরেন এনামুল হক। এরপর এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় এনামুল।
এরপর ১১ ওভারের তৃতীয় বলে দলীয় ৩১ রানের মাথায় মাঠ ছাড়তে হয় তামিম ইকবালকে। ১২ ওভারে কোনো রান হতেই আউট হন ইমরুল কায়েস। মাদজিভার বলে টেইলরের হাতে ক্যাচ তুলে দিয়ে ঘরে ফেরেন ইমরুল।
১৩ ওভারে দলীয় সংগ্রহে এক রান যোগ হতেই আবার আঘাত হাতে জিম্বাবুয়ে। এবার ক্যাচ আউট হন অলরাউন্ডার সাকিব আল হাসান।
এরপর ১৩৪ রানের শক্ত জুটি গড়ে তোলেন মুশফিক ও মাহমুদুল্লাহ। ৩৮ তম ওভারে দলীয় ১৬৬ রানের মাথায় এ জুটি ভাঙ্গে জিম্বাবুয়ে। ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন মুশফিক। মুশফিকের পর সাব্বির রহমান ও আবুল হাসান কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। দলীয় ১৭৫ রানে সাব্বির আর ১৭৭ রানে মাঠ ছাড়েন হাসান।