খেলা

ইতিহাসে টানা জয়ের রেকর্ড জায়ান্ট রিয়াল মাদ্রিদের

জায়ান্ট রিয়াল মাদ্রিদ
জায়ান্ট রিয়াল মাদ্রিদ

লা লিগায়, মালাগাকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে টানা জয়ের রেকর্ড গড়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতা মিলে কার্লো অ্যানচেলত্তির অধীনে সর্বোচ্চ টানা ১৬তম জয় পেয়েছে লস ব্লাঙ্কোরা। এই জয়ে ১৩ ম্যাচ শেষে লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট হলো ৩৩।

মালাগার মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ১৮ মিনিটে করিম বেনজেমার দুর্দান্ত গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্রস থেকে ডান পায়ের শটে মালাগার জালে বল জড়ান এই ফরাসি স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধে রোনালদোর সহায়তায় লিড দ্বিগুণ করেন গ্যারেথ বেল। ম্যাচ শেষের মিনিট চারেক আগে, স্পেনের মিডফিল্ডার ইসকো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। অতিরিক্ত সময়ে, সান্তা ক্রুজের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।

নির্ধারিত সময় শেষে, মালাগাকে ২-১ গোলে হারিয়ে টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ