ফিফা ব্যালন দু অখের জন্য শেষ তিনে মনোনায়ন পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও ম্যানুয়েল ন্যুয়ের। আগামী ১২ জানুয়ারি ঘোষণা করা হবে বর্ষ সেরা খেলোয়াড়ের নাম।
২০১৪ সালের ব্যালন দু অখের দাবিদার হিসেবে মনোনিত করা ২৩ খেলোয়াড়ের মধ্যে শেষ তিন খেলোয়াড়ের নাম ঘোষনা করেছে ফিফা। গ্যারেথ বেল, রিবেরির মত তারকাদের পেছনে ফেলে জায়গা করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং ম্যানুয়েল ন্যুয়ের।
২০০২ সালের পর প্রথম কোন গোলরক্ষক হিসেবে ব্যালন দু অখের জন্য মনোনায়ন পেলেন জার্মান গোলরক্ষক।
এছাড়া বর্ষসেরা কোচের দৌড়ে রয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তি এবং দিয়াগো সিমিওন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: