খেলা

ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ডের থেকে ২১ রেটিং পয়েন্টে পিছিয়ে টাইগাররা

টাইগাররা
টাইগাররা

জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান কমালো বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র্যা ঙ্কিংয়ে এখন এ দুই দেশের চেয়ে মাত্র ২১ রেটিং পয়েন্টে পিছিয়ে আছে টাইগাররা।

এদিকে, ওয়ানডে বোলিং র্যা ঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে, পাঁচে উঠে এসেছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার মিচেল জনসনের সঙ্গে যৌথভাবে পঞ্চম অবস্থানে আছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার আগে, তাদের থেকে ১১ পয়েন্টে এগিয়ে আইসিসি ওয়ানডে র্যা ঙ্কিংয়ে ৯ নম্বরে ছিল বাংলাদেশ। ৫-০ ব্যবধানে সিরিজ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে এখন ২২ রেটিং পয়েন্টে এগিয়ে টাইগারা।

মাশরাফি, মুশফিকদের রেটিং পয়েন্ট এখন ৭৫। সপ্তম স্থানে থাকা নিউজিল্যান্ড ও অষ্টম স্থানে থাকা অয়েস্ট ইন্ডিজ দুই দলেরই রেটিং পয়েন্ট ৭৫।

টেস্ট র্যা ঙ্কিংয়ে একধাপ উন্নতির পর, এবার ওয়ানডেতেও ওপরে ওঠাটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের। বিশ্বকাপে সরাসরি খেলতে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে টেস্ট দলগুলোর মধ্যে কমপক্ষে ৮ নম্বরে থাকতে হবে টাইগারদের। ২০১৭ সালে ইংল্যান্ডে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এ প্রতিযোগিতায় কোনো বাছাই পর্ব নেই। সরাসরি খেলবে ওয়ানডের সেরা আট দল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ