পুনে এফসিকে ১-০ গোলে হারিয়ে ভুটান কিংস কাপের শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের ২৪ মিনিটে ডিফেন্ডার ইয়াসিনের গোলে এগিয়ে যায় তারা। এরপর লিড ধরে রেখেই শেষ হাসি হাসে বাংলাদেশের ক্লাবটি।
পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত খেলে ফাইনালে ওঠে শেখ জামাল। প্রথম সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মানাং মার্সিয়াংদিকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।
এর আগে গ্রুপ পর্বে কোলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানকে ৫-৩ গোলে উড়িয়ে দেয় শেখ জামাল।
এদিকে, দ্বিতীয় সেমিফাইনালে, কলকাতা মোহনবাগানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পৌঁছায় ভারতের ক্লাব পুনে এফসি। ভারতের অন্যতম সেরা এ ক্লাবটিকে হারিয়েই ভুটানের থিম্পুতে কিংস কাপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের জায়ান্টরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: