চিরনিদ্রায় শায়িত হলেন ক্রিকেটের ট্রাজিক হিরো ফিল হিউজ। বুধবার সকালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে হিউজের নিজ শহর ম্যাক্সভিলে অনুষ্ঠিত হয়েছে তার শেষকৃত্যানুষ্ঠান।
ম্যাক্সভিল হাইস্কুলের সবুজ মাঠে প্রিয় ক্রিকেটারকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছিলেন দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটারসহ প্রায় পাঁচ হাজার সমর্থক।
স্যার রিচার্ড হ্যাডলিসহ শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিকি পন্টিং, গিলক্রিস্ট, ব্রেট লি, রবি শাস্ত্রী, ভিরাট কোহলিসহ ক্রিকেট গ্রেটরা। হিউজের কফিন বহণ করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক ও অ্যারোন ফিঞ্চসহ পরিবারের সদস্যরা।
গত ২৫ নভেম্বর ঘরোয়া ক্রিকেট লিগে খেলার সময় শন অ্যাবোটের বাউন্সারে মাথায় গুরুতর আঘাত পান ফিল হিউজ। দুইদিন কোমায় থাকার পর মাত্র ২৫ বছরে মারা যান অস্ট্রেলিয়ার প্রতিভাবান এই ব্যাটসম্যান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: