খেলা

জয়ের মুখ দেখলো ইংলিশরা

ইংলিশরা
ইংলিশরা

শ্রীলঙ্কা সফরে জয়ের দেখা মিললো ইংল্যান্ডের। হাম্বানটোটায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এ জয়ে ৭ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে কুক বাহিনী।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৩৬ রানের টার্গেট ৮ বল হাতে রেখেই টপকে যায় ইংলিশরা। এদিকে চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৩ হাজার রানের মাইলফলক ছুয়েছেন কুমার সাঙ্গাকারা।

মাহিন্দা রাজাপাকশে স্টেডিয়ামে, বৃষ্টির কারণে ম্যাচ কমে দাড়ায় ৩৫ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। তবে বিপর্যয় সামলে নেন সাঙ্গাকারা-ম্যাথিউস জুটি। শেষ পর্যন্ত সাঙ্গাকারার ৬৩ ও থিরিমান্নের হার না মানা ৬২ রানে, ৮ উইকেটে ২৪২ রান করে শ্রীলঙ্কা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য দাড়ায় ২৩৬ রান।

শুরুটা দুর্দান্ত করেন দুই ইংলিশ ওপেনার কুক ও মইন আলী। ৫৮ রান আসে মইন আলীর ব্যাট থেকে। শেষ পর্যন্ত জো রুট ও বাটলারের অনবদ্য বাটিংয়ে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ