স্প্যানিশ কোপা দেল রেতে হুয়েস্কাকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ ম্যাচে মেসি, নেইমার, সুয়ারেজসহ দলের অনেক তারকাকেই মাঠে নামাননি কোচ লুইস এনরিক।
কোপা দেল রে'র আরেক ম্যাচে, এল হসপিটালেটকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
হুয়েস্কার বিপক্ষে ম্যাচের ১২ মিনিটে ইভান রাকিতিচের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে লিড নেয় বার্সা। এর মিনিট চারেক পর ইনিয়েস্তার গোলে ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা। ৩৯ মিনিটে বল জালে জড়িয়ে, স্কোরলাইন ৩-০ করেন পেদ্রো রোদ্রিগেস। কোনঠাসা হুয়েস্কা গোল শোধ করতে ব্যর্থ হলে, ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
৭২ মিনিটে হুয়েস্কার কফিনে শেষ পেরেকটি ঠোকেন রাফিনহা। তার গোলেই ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে বার্সেলোনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: