দুবাইয়ে ২ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ব্ল্যাক ক্যাপসদের দেয়া ১৩৬ রানের টার্গেট ৫ বল হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে সফরকারিরা। এরপর গাপটিলকে নিয়ে পরিস্থিতি সামাল দেন কোরি এন্ডারসন। গাপটিলের ৩২, এন্ডারসনের ৪৮ ও রঞ্চির ৩৩ রানে ভর করে নির্ধারিত ওভারে ১৩৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে দূর্দান্ত সূচনা করে পাকিস্তান। শারফজার আহমেদের অপরাজিত ৭৬ রানে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: