গোল উৎযাপনের পর মাঠে ফিরতে দেরি করায় রেফারির দেয়া হলুদ কার্ড তুলে নেয়া হয়েছে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ওপর থেকে। বার্সা ক্লাব কর্তৃপক্ষের করা আপিলের প্রেক্ষিতে মেসির রেকর্ড থেকে এ কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোল উৎযাপনের সময় প্রতিপক্ষে সমর্থকরা বোতল ছুঁড়ে মারলে মাথায় আঘাত পান এ আর্জেন্টাইন সুপারস্টার। তখনই রেফারির কাছে নালিশ জানান হতভম্ব লিওনেল মেসি। তবে রেফারি বোতল ছুঁড়ে মারাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে উল্টো মেসিকেই দেখিয়ে দেন হলুদ কার্ড।
এবারের ফিফা ব্যালন দু অখের শেষ তিনে রয়েছেন মেসি। ভুল কারণে পাওয়া এ হলুদ কার্ডের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এলএম টেনের ভাবমূর্তি। তাই মেসির হলুদ কার্ড বাতিলের জন্য বার্সেলোনা আবেদন করলে সে আবেদনে সাড়া দেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।