খেলা

এভারটনকে হারিয়ে ব্যবধান কমালো ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ১-০ গোলে হারিয়ে চেলসির সঙ্গে ব্যবধান কমালো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লিগের আরেক ম্যাচে, সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিভারপুল।

অন্যদিকে, নিউক্যাসলের কাছে ২-১ গোলে হেরেছে মৌসুমে এ পর্যন্ত অপরাজিত থাকা দল চেলসি।

ইতিহাদ স্টেডিয়ামে, এভারটনকে একমাত্র গোলে হারিয়ে চেলসির সঙ্গে ব্যবধান কমিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ২৪ মিনিটে, পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইয়াইয়া তোরে। ১৫ ম্যাচ শেষে সিটিজেনদের পয়েন্ট এখন ৩৩।

এদিকে, অ্যানফিল্ডে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। এই ড্রয়ে ১৫ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট হলো ২১।

দিনের শুরুর ম্যাচে, প্যাপিস সিসের জোড়া গোলে, নিউক্যাসলের কাছে ২-১ গোলে হেরেছে লিগ লিডার চেলসি। এর মধ্য দিয়ে টানা ২৩ ম্যাচ পর হারের স্বাদ পেলো হোসে মরিনিয়োর দল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ