খেলা

টি-টোয়েন্টিতেও বিশ্বসেরা সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

টেস্টের পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যা ঙ্কিংয়েও শীর্ষস্থান অর্জন করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

গত শুক্রবার টি-২০ ক্রিকেটের নতুন র্যা ঙ্কিং প্রকাশ করে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। খবর ক্রিকইনফো

সর্বশেষ টি-২০ অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ে সাকিব পেয়েছেন ৩৭৮ পয়েন্ট। অন্যদিকে ৩৬৪ পয়েন্ট অর্জন করে তালিকায় তারপরেই রয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ৩২৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের আরেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

আইসিসির সর্বশেষ টেস্ট র্যা ঙ্কিংয়েও অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এক্ষেত্রে তার অর্জিত পয়েন্ট ৩৯৮। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ডার নৈপুণ্যে শীর্ষ টেস্ট অলরাউন্ডারের অবস্থান পুনরুদ্ধারে সক্ষম হন তিনি। ৩৫৭ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন।

অবশ্য একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডারের তালিকায় ৪০৩ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন সাকিব। ৪২৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

২০০৯ সালের জানুয়ারিতে আইসিসির ওডিআই অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ে প্রথম শীর্ষ স্থান লাভ করেন সাকিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ