খেলা

এএইচএফ কাপ হকি: বিজয় নিয়ে মাঠ ছাড়ল লাল-সবুজের বাংলাদেশ

হকি
হকি

এশিয়ান ফেডারেশন জুনিয়র (এএইচএফ) কাপ হকির বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

রোববার ঢাকায় টুর্নামেন্টের ফাইনালে ওমানকে আবারো হারালো স্বাগতিকরা। খোরশেদের জোড়া গোলে প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়েছে টাইগাররা।

আগামী বছর মালয়েশিয়াতে হবে অনূর্ধ্ব-২১ এশিয়ান ফেডারেশন জুনিয়র কাপ হকির আসর বসবে।

ফাইনালেও আগের ম্যাচেরই পুনমঞ্চায়ন। ম্যাচের শুরু থেকেই ওমানের ওপর বাংলাদেশের আধিপত্য বিস্তার। রাউন্ড রবিন লিগের ম্যাচে ৭-০ গোলে উড়ে গিয়েছিল ওমান। এ ম্যাচেও ফেরা হয়নি তাদের।

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার স্বপ্নে বিভোর টাইগাররা খোরশেদ আর আশরাফুলের গোলে ২৩ মিনিটেই ২-০তে এগিয়ে যায়।

বিরতি পর্যন্ত আর গোল হয়নি। আবার খেলা শুরুর দুই মিনিট পরেই খোরশেদের দ্বিতীয় গোলে ৩-০'তে এগিয়ে যায় বাংলাদেশ।

ওমানও চেষ্টা করে খেলায় ফেরার। কিন্তু গোলরক্ষক অসীম গোপের দৃঢ়তায় গোলের আর দেখা পায়নি সফরকারীরা।

উল্টো ৫০ মিনিটে সারোয়ারের ফিল্ড গোলে ৪-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের বাংলাদেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ