খেলা

মেসির হ্যাটট্রিকে জয় বার্সেলোনার

মেসি
মেসি

লা লিগায়, লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে এসপানিওলের বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। নগর প্রতিপক্ষকে ৫-১ গোলে হারিয়ে লিগ লিডার রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান দুই করলো কাতালান জায়ান্টরা।

ন্যু ক্যাম্পে, ম্যাচের ১৩ মিনিটে সার্জিও গার্সিয়ার গোলে পিঁছিয়ে পড়ে বার্সেলোনা। তবে, প্রথমার্ধের শেষ মুহূর্তে কাতালানদের সমতায় ফেরান মেসি।

বিরতি থেকে ফিরে, আরেক গোল করে দলকে এগিয়ে নেন এল এম টেন। ৫৩ ও ৭৭ মিনিটে, জেরার্ড পিকে ও পেদ্রো রোদ্রিগেসের গোলে স্কোরলাইন ৪-১ করে বার্সেলোনা।

ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে, হ্যাটট্রিক পূরণ করে বার্সা সমর্থকদের আনন্দে ভাসান মেসি। শেষ পর্যন্ত, এসপানিওলের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

১৪ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ