খেলা

টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, লুদোগোরেটসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। গ্রুপের অন্য ম্যাচে, লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়ালের সঙ্গী হয়েছে বাসেল।

অন্যদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউট পর্বে উঠেছে ইতালিয়ান জায়ান্ট- ইয়ুভেন্টাস।

লুদোগোরেটসকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠলো লস ব্লাঙ্কোরা। গ্রুপের আরেক ম্যাচে, বাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট পর্ব উঠতে পারলো না লিভারপুল। অলরেডদের পেছনে ফেলে নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের সঙ্গী হয়েছে সুইজারল্যান্ডের দল-বাসেল।

এদিকে, আন্ডারলেখটের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড।

আরেক ম্যাচে, গ্যালাতাসারায়কে ৪-১ গোলে হারিয়েছে গ্রুপ রানার্সআপ হয়েছে আর্সেনাল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ