খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

জয় পেল বার্সা, বায়ার্ন মিউনিখ, ম্যান সিটি ও চেলসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও চেলসি। প্যারিস সেন্ট জার্মেইকে ৩-১ গোলে বার্সেলোনা, সিএসকেএ মস্কোকে ৩-০ গোলে বায়ার্ন মিউনিখ, রোমাকে ২-০ গোলে ম্যান সিটি এবং স্পোর্টিং সিপিকে ৩-১ গোলে হারিয়েছে চেলসি।

আগেই নক আউট পর্ব নিশ্চিত করা বার্সা ও পিএসজির জন্য ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও, তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের গোলে, শেষ পর্যন্ত পিএসজিকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা।

অন্য ম্যাচে, নক আউট পর্বে উঠতে হলে বায়ার্নের মাঠে জিততেই হতো সিএসকেএ মস্কোকে। তবে পেপ গার্দিওলার শীষ্যদের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নেয় রাশিয়ার দলটি।

এদিকে, রোমাকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে নক আউট পর্বে উঠেছে ম্যানসিটি। আর এরইমধ্যেই নক আউট পর্বের টিকেট কাটা চেলসি, স্পোর্টিং সিপিকে ৩-১ গোলে হারিয়ে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ