খেলা

আলমেরিয়াকে ৪-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে স্প্যানিশ লিগে আলমেরিয়াকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখলো লস ব্লাঙ্কোসরা। সবধরণের প্রতিযোগিতায় এটি রিয়াল মাদ্রিদের টানা ২০তম জয়।

আলমেরিয়ার মাঠে ৩৪ মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন ইসকো। কিছুক্ষণের মধ্যে খেলায় সমতা ফেরান আলমেরিয়ার ভেরজা। তবে বিরতির আগেই লিড ২-১ করেন হান্ড্রেড মিলিয়ন ইউরো ম্যান গ্যারেথ বেল।

দ্বিতীয়ার্ধে খেলায় আবারো সমতা ফেরানোর সুযোগ পায় আলমেরিয়া। তবে, পেনাল্টি মিস করেন ভেরজা। শেষ দশ মিনিটে আলমেরিয়ার জালে আরো দুটি গোল করেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির শীষ্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ