খেলা

স্প্যানিশ লা লিগা: ড্র করে পয়েন্ট হারালো বার্সা

বার্সেলোনা
বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারালো বার্সেলোনা। লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়লো ক্যাটালানদের। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা। সমান ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৩৯।

গেতাফের মাঠে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বার্সেলোনা। তবে লিওনেল মেসির শট ঠেকিয়ে বার্সা সমর্থকদের হতাশ করেন গেতাফের গোলকিপার ভিসেন্তে গুয়াইতা। বিরতির আগে, গোলের আরও কয়েকটি সুযোগ নষ্ট করে স্প্যানিশ জায়ান্টরা।

বিরতির পর ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিকের দারুণ সুযোগ পান লিওনেল মেসি। তবে গোলবারে বাঁধা পেয়ে গোলের সুযোগ মিস করে আর্জেন্টাইন তারকা।

শেষ পর্যন্ত কোনো গোল করতে না পারলে ড্রয়ের হতাশা নিয়ে ফিরতে হয় লুইস এনরিকের শিষ্যদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ