খেলা

বিশাল ব্যবধানে সিরিজে এগিয়ে পাকিস্তান

পাকিস্তান
পাকিস্তান

শারজায় তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেলো পাকিস্তান।

আহমেদ শেহজাদ ও আফ্রিদীর দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৬৪ রানের পাহাড় গড়ে পাকিস্তান। জবাবে পাকিস্তানীদের বোলিং তোপে ২১৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে হাফিজ ও শেহজাদের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূরণ করেন ম্যাচ সেরা খেলোয়াড় শেহজাদ। ২৬ বলে ৫৫ রানের টর্নেডো এক ইনিংস খেলেন অধিনায়ক শহীদ আফ্রিদী।

শেষ দিকে, সোহেল ও সারফ্রাজের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩৬৪ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান।

জবাবে, শুরুতেই ডেভচিচের উইকেট হারায় নিউজিল্যান্ড। ৬৬ রানের মধ্য আরো দুই উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। শেষ পর্যন্ত ২১৭ রানেই থেমে যায় সফরকারীরা। ৩টি উইকেট নেন আফ্রিদী ও সোহেল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ