খেলা

জামিন পেলেন রুবেল

জামিন পেলেন রুবেল
জামিন পেলেন রুবেল

নারী নির্যাতন আইনে চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর করা মামলায় সোমবার হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

তার আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ এ আদেশ দিয়েছে।

রুবেলের আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, আদালত তার আবেদনের নিষ্পত্তি করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। এ মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে গিয়ে আবার জামিন নিতে হবে।

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে শনিবার রাজধানীর মিরপুর থানায় এ মামলা করেন চিত্রনায়িকা হ্যাপী।

মিরপুর থানার ওসি সালাহউদ্দিন মামলার দিন জানান, কমার্স কলেজের কাছে রুবেলের ফ্ল্যাটে হ্যাপীর যাতায়াত ছিল।

অভিযোগের বিষয়ে রোববার ঢাকা মেডিকেল কলেজে হ্যাপীর ডাক্তারি পরীক্ষাও হয়েছে বলে জানান তিনি।

তার অভিযোগ, ফেইসবুকে রুবেলের সঙ্গে প্রায় এক বছর আগে তার পরিচয় হয়। নয় মাস ধরে তার সঙ্গে ঘনিষ্ঠতা। বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে রুবেল। এ ব্যাপারে অভিযোগ করলে সে এড়িয়ে যায়।

পরে রুবেল তাকেও এড়িয়ে চলতে শুরু করেন অভিযোগ করে এই অভিনেত্রী বলেন, বিয়ের কথা বলায় রুবেল গড়িমসি শুরু করায় মামলা করেছেন।

অবশ্য পরদিন তিনি বলেন, রুবেল বিয়ে করতে রাজি হলেই তিনি মামলা তুলে নেবেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী নাজনীন আক্তার হ্যাপী ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত আরো কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি।

আগামী মাসের প্রথম দিনে ২৫ বছর পূর্ণ হতে চলা রুবেলের জন্ম বাগেরহাটে। জাতীয় দলে নিয়মিত খেলতে থাকা এই পেসার ৫৩টি ওয়ানডেতে ৬৯ উইকেট নিয়েছেন। আর ২২ টেস্টে পেয়েছেন ৩২ উইকেট।

জাতীয় ক্রিকেট বোর্ডের বিধিনিষেধ থাকায় এ পর্যন্ত হ্যাপীর অভিযোগের বিষয়ে মুখ খোলেননি রুবেল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ