কলম্বোয় সাত ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে ৫-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের দেয়া ৩০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২১৫ রানেই সবকটি উইকেট হারায় ইংল্যান্ড।
টস জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে শ্রীলঙ্কা। ২৮ রান করে মাহেলা জয়াবর্ধনে বিদায় নিলেও লঙ্কান ইনিংসকে এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার তিলকারত্নে দিলশান। তিনি তুলে নেন ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। ব্যক্তিগত ১০১ রানে দিলশানকে বিদায় করেন ক্রিস জর্ডান।
এরপর দিনেশ চান্দিমাল ও থিসারা পেরেরার ফিফটিতে ৬ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে, নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড।
৪৫ ওভার ৫ বলে ২১৫ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন জো রুট। ৩টি করে উইকেট নিয়েছেন দিলশান ও প্রশন্ন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: