খেলা

আজুলকে ৪-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

মরক্কোর ক্লাব ক্রুজ আজুলকে ৪-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, পেড্রোর হ্যাটট্রিকে হুয়েস্কাকে ৮-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে উঠেছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

অপেক্ষাকৃত দুর্বল ক্রুজ আজুলের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে রিয়াল মাদ্রিদ। বিরতির আগেই ২ গোলে রিয়ালকে লিড এনে দেন সার্জিও রামোস ও করিম বেনজেমা।

দ্বিতীয়ার্ধে গ্যারেথ বেল ও ইসকো আরো একটি করে গোল করলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।

এদিকে, কোপা দেল রে'তে তৃতীয় বিভাগের দল হুয়েস্কাকে গোল বন্যায় ভাসিয়েছে বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড পেড্রো রড্রিগেজ। একটি করে গোল করেছেন বার্সেলোনার সার্জিও রবার্তো, আন্দ্রেস ইনিয়েস্তা, আদ্রিয়ানো, অ্যাডামা ত্রাওরে ও সান্দ্রো রামিরেস।

শেষ পর্যন্ত ৮-১ গোলের জয় পায় কাতালান জায়ান্টরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ