খেলা

ফিফা প্রীতি ম্যাচ

বৃহস্পতিবার জাপানের মুখোমুখি বাংলাদেশ

ফিফা প্রীতি ম্যাচ
ফিফা প্রীতি ম্যাচ

হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে লড়তে পারলে জাপানের বিপক্ষে জেতা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। দলের খেলোয়াড়রা পুরোফিট থাকায়, এ ম্যাচ জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী তিনি। আর জাপান অনুর্ধ্ব-২১ দলের অধিনায়ক, রৌওতা ওশহিমা বলেন, স্বাগতিকদের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে, বছরের শেষ অ্যাওয়ে ম্যাচ জেতার লক্ষ্য তাদের।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল জাপান। টিকিটাকা ফুটবলের পাশাপাশি যাদের রয়েছে ফুটবলের নান্দনিকতাও। প্রতিপক্ষ যেই হোক, সামর্থ্যের সবটুকু দিয়েই বধ করে, বিপক্ষকে। তবে এবারের প্রেক্ষাপটা একটু ভিন্ন। প্রতিপক্ষ একেবারেই নতুন দল, বাংলাদেশ। তবে এরপরও, মাসুসি সুজুকি, সৌয়া'র মতো স্ট্রাইকার আর টাকুয়া, মোরুয়া'র মতো শক্ত ডিফেন্স দিয়েই স্বাগতিকদের আটকানোর প্ল্যান সফরকারী দলের।

বাফুফে ভবনে বিকেলে সংবাদ সম্মেলেন, জাপান দলের অধিনায়ক জানান, দল নয়, তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের আবহাওয়া। সেইসঙ্গে, অলিম্পিক গেমসের প্রস্তুতি হিসেবে, নিজেদের ভালভাবেই ঝালাই করে নিতে চান তারা।

এদিকে, গেলো বেশ কয়েকমাস ধরেই খেলার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরের মাটিতে নেপাল ও শ্রীলঙ্কা এবং এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে ফিফা র্যা ঙ্কিংয়ে ৫ ধাপও এগিয়েছে বাংলাদেশ। যা দলের মূল প্রেরণ বলে মন্তব্য করেন স্বাগতিক অধিনায়ক।

তিনি বলেন, হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে লড়বেন তারা।

বাংলাদেশ দলে কোন ইনজুরি সমস্যা না থাকায় বেশ সন্তুস্ট কোচ সাইফুল বারী টিটু। জাপানের বিপক্ষে, দেখা যেতে পারে ৪-৪-২ ফরম্যাশন। সেক্ষেত্রে মিঠুন চৌধূরী, এমিলি, ওয়াহেদদের খেলতে হবে স্ট্রাইকিং পজিশনে। আর মিডফিল্ড পজিশনে থাকবেন, মামুনুল ইসলাম, জামাল ভূইয়া, তপু বর্মনরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ