আবুধাবিতে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানকে ৭ রানে হারিয়ে সিরিজে ২-২ এ সমতা আনলো নিউজিল্যান্ড। ৩০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯২ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।
টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন দুই কিউই ওপেনার গাপটিল ও ব্রাউনলি। গাপটিল ৫৮ ও ব্রাউনলির ব্যাট থেকে আসে ৪২ রান। এরপর উইলিয়ামসনের অনবদ্য ১২৩ রানে, নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় নিউজিল্যান্ড।
জবাব দিতে নেমে ৮২ রানে ৪ উইকেট হারালেও ইউনিস খান ও উমর আকমলের ব্যাট ম্যাচে ফেরে পাকিস্তান। এরপর আফ্রিদির ৪৯ ও ইউনিস খানের ১০৩ রানে জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত ২৯২ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: