খেলা

চার দিনেই শেষ ব্রিসবেন টেস্ট

ব্রিসবেন টেস্ট
ব্রিসবেন টেস্ট

৪ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য সফরকারিদের দেয়া ১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান করে অজিরা। এ জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

১ উইকেটে ৭১ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে ভারত। তবে দিনের শুরুটা মোটেও ভাল ছিল না সফরকারিদের। অজি পেসারদের বোলিং তোপে একে একে সাজঘরে ফিরতে থাকেন ভারতীয় ব্যাটসম্যানরা।

কোহলি ও ধোনিদের ব্যর্থতায় ১১৭ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে তারা। ৮১ রান করে শিখর ধাওয়ান ফেরার পর আর বেশিদূর এগুইনি ভারতের ইনিংস। ২২৪ রানেই গুটিয়ে যায় সফরকারিরা।

জবাবে ব্যাট করতে নেমে ইশান্ত শার্মা ও উমেশ যাদবের বোলিং তোপে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে শেষ পযর্ন্ত ৪ উইকেট হাতে রেখে দ্বিতীয় টেস্টেও জয় তুলে নেয় স্বাগতিকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ