স্প্যানিশ লা লিগায় মেসি-সুয়ারেজের গোলে কর্দোবাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে রাদামেল ফ্যালকাওয়ের গোলে অ্যাস্টন ভিলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠে, কর্দোবার বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নেয় বার্সেলোনা। বিরতির পরে ক্যাটালানদের হয়ে প্রথম গোল করেন উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেজ। ম্যাচের ৮০ মিনিটে ফ্রি কিক থেকে হেডে অতিথিদের জালে বল জড়ান জেরার্ড পিকে। দুই মিনিট পরেই, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পায়ের জাদুতে স্কোরলাইন ৪-০ করে বার্সেলোনা।
অতিরিক্ত সময়ে, দুর্দান্ত এক গোল করে আরেকবার স্কোরশিটে নাম লেখান এল এম টেন। নির্ধারিত সময় শেষে, কর্দোবার বিপক্ষে ৫-০ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। ১৬ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট বার্সেলোনার।
এদিকে, এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৩৯।