জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ড কাপের আগে কোনো বিদেশি কোচ না থাকায় জাতীয় দলের সাবেক ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফকে আবারো নিয়োগের চিন্তা-ভাবনা চলছে বলে জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। রোববার দেশ টিভিকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
সভাপতি বলেন, খেলোয়াড়দের সঙ্গে লোডউইকের ভালো বোঝাপোড়া থাকায় এ পরিকল্পনা করছেন তিনি। দেশিয় কোচদের পরামর্শেই আবারো লোডউইককে আনারও চিন্তা করা হচ্ছে।
এ বছরের ১৮ অক্টোবরের জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি দেয়া হয়, দুই ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফ ও রেনে কোস্টারকে। বকেয়া বেতন ও অন্যান্য সুবিধা নিয়ে সমঝোতা না হওয়ার কারণেই এ সিদ্ধান্ত বলে সেসময় জানিয়েছিলেন বাফুফে'র সভাপতি।
এ ঘটনার দুই মাস পরই গত শুক্রবার আবারো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে লোডউইককে নিয়োগের চিন্তাভাবনা চলছে বলে জানান কাজী সালাউদ্দিন।
তবে লোডউইকের এ সাম্ভব্য নিয়োগ, দীর্ঘমেয়াদী হবে কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি বাফুফে সভাপতি।