এশিয়ার সেরা ১০ নারী ফুটবলারের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সানজিদা আক্তার। এএফসি অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৫ এর বাছাইপর্বে ভালো খেলে তালিকার সাত নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফেকে এ তথ্য জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
অক্টোবরে এএফসি অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৫ এর বাছাইপর্বের তিনটি জোনের একটির খেলা হয় বাংলাদেশে। টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে চার ম্যাচে চারটি গোল করেন সানজিদা। পাশাপাশি গোল বানিয়ে দেয়ার কাজটিও করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: