খেলা

লিভারপুল-আর্সেনালের নাটকীয় ড্র

লিভারপুল-আর্সেনাল
লিভারপুল-আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয়ভাবে ড্র হয়েছে লিভারপুল-আর্সেনালের ম্যাচ। অতিরিক্ত সময়ে মার্টিন স্টারটেলের গোলে ম্যাচটি ২-২ ব্যবধানের সমতায় শেষ হয়।

এ ড্রয়ে ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আর্সেনাল। সমান সংখ্যক ম্যাচে, ২২ পয়েন্ট নিয়ে দশম স্থানে লিভারপুল।

অ্যানফিল্ডে, আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লিভারপুল ও আর্সেনালের ম্যাচ। প্রথমার্ধের শেষ মুহূর্তে, ফিলিপে কৌতিনিয়োর গোলে লিড নেয় অলরেডরা। তবে, লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিভারপুল। কিছুক্ষণের মধ্যেই ম্যাথিউ দেবুচির গোলে সমতায় ফেরে গানাররা।

বিরতি থেকে ফিরে অলিভিয়ের জিরুদের গোলে এগিয়ে যায় আর্সেনাল। একের পর এক আক্রমণ করতে থাকে পিছিয়ে পড়া লিভারপুল।

অতিরিক্ত সময়ের একেবারে অন্তিম মুহূর্তে, অ্যাডাম লালানার কর্নার থেকে নিখুঁত হেডে স্বাগতিকদের নাটকীয় এক ড্র এনে দেন মার্টিন স্টারটেল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ