খেলা

এবারও বিশ্বকাপের শুভেচ্ছা দূত শচীন: আইসিসি

শচীন
শচীন

শচীন টেন্ডুলকারকে টানা দ্বিতীয়বারের মতো বেছে নিল আইসিসি। ২০১৫ বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে ক্রিকেটের ‘লিটল মাস্টার’-এর নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। দূত হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত জনহিতকর ও প্রচারণামূলক কাজে অংশ নেবেন তিনি।

এর আগে ২০১১ বিশ্বকাপেও শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করেন শচীন টেন্ডুলকার। তখন বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন শহরে প্রচারণার কাজে অংশ নিয়েছিলেন তিনি। আইসিসি জানিয়েছে, ২০১১ সালে শুভেচ্ছা দূত হিসেবে শচীনের পারফরমেন্সে সন্তুষ্ট হয়েই দ্বিতীয়বারের মতো তার হাতেই তুলে দেয়া হচ্ছে দায়িত্ব।

দ্বিতীয়বারের মতো শুভেচ্ছা দূতের দায়িত্ব পেয়ে আনন্দিত টেন্ডুলকার।

তিনি আরো বলেন, শেষ ৬টি বিশ্বকাপে ছিলেন খেলোয়াড়। তবে আগামী বিশ্বকাপ তার জন্য একেবারে আলাদা- এবার তিনি সাইডলাইনের লোক। এ অভিজ্ঞতাকে হয়তো ১৯৮৭ বিশ্বকাপের সঙ্গে তুলনা করা যাবে যখন তিনি ছিলেন একজন বলবয়। সূত্র: আইসিসি

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ