প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রেলিগেটেড হয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ করে খেলতে অস্বীকৃতি জানায় পারটেক্স। ফলে সোমবার কলাবাগান ক্রীড়া চক্রকে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পারটেক্স স্পোর্টিং ক্লাব। শুরুটা ভালোই করেন পারটেক্সের দুই ওপেনার জনি তালুকদার ও আব্দুল্লাহ আল মামুন। ৪৯ রানে আউট হন মামুন। ৫৭ রানে আউট হন জনি।
রাজিন সালেহ ও ডেনিয়েল হুসেগো আউট হয়ে যান এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে। এরপর পারটেক্স আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে খেলতে অস্বীকৃতি জানালে কলাবাগান ক্রীড়া চক্রকে জয়ী ঘোষণা করে ম্যাচ অফিশিয়ালরা।
এর আগে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করে নিষিদ্ধ হন লিজেন্ডস অব রুপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: